চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবু তালেব সরদার
গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির চান্দ্রা বাজারস্থ নিজস্ব ভবনে সমিতির ২১তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ও জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী মোহাম্মদ জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে ও সমিতির সদস্য মো. মিজানুর রহমান অনিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু রায়হান। আলোচ্য বিষয়ের উপর বিগত বছরের (২০১৯-২০২০) অর্থ বছরের আয় ও ব্যয়, ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পেশ করেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক দেবব্রত সরকার।
সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের পরির্দশক মো. মোতালেব খান, অডিটর মো. মিজানুর রহমান, সমিতির সাবেক সভাপতি মন্জুর হোসেন খান, সাবেক সম্পাদক নুরু মিয়া শেখ, বর্তমান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমেদ, সদস্য ডা. স্বপন চন্দ্র শীল, আক্তার হোসেন, সমিতির সদস্য প্রিয়তোশ চন্দ্র, মো. জাকির হোসেন মিজি, মো. আ. রব মিজি, আকলিমা আক্তার, নুরুন্নাহার শিলা, তানিয়া প্রমুখ।
সমিতির সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন, সমিতি আগামিদিনে উৎপাদনমুখী ও আবাসন ব্যবসার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।