চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

মো. শাহাদাত হোসেন (৩০), চাঁদপুর পুরাণবাজারে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানলেন তার দু’টি ভাল্বই অকেজো হয়ে গেছে।
শাহাদাত দুই সন্তানের জনক। তার জন্মস্থান পশ্চিম জাফরাবাদ, খাঁন বাড়ি আবুল হোসেনের মেঝো ছেলে এবং তিনি মুক্তিযোদ্ধা মরহুম কালু খাঁর ছোট মেয়ের জামাই। কিন্তু তার ভাল্ব দু’টি নষ্ট হওয়ার পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম শাহাদাতের আয় বন্ধ হয়ে গেছে। অন্যদিকে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে সহায়-সম্বলটুকু সব বিক্রি করে দিতে হয়েছে। ঢাকা ও চাঁদপুরের কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন খরচ বহন করতে না পেরে তার গ্রামের বাড়িতেই অনেকটা বিনা চিকিৎসায় ও অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নতুন ভাল্ব সংযোজন ও চিকিৎসার জন্য অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন। যা একমাত্র তার স্ত্রীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই মুক্তিযোদ্ধার স্ত্রী রেনু বেগম তার ছোট মেয়ের জামাইর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ মোসা. রেনু বেগম, স্বামী- মুক্তিযোদ্ধা মরহুম কালু খাঁ। সোনালী ব্যাংক হিসাব নং- ১০০০০৭৩৫৯, চাঁদপুর সদর শাখা, চাঁদপুর। বিকাশ নম্বর ঃ ০১৮২৩-১৭৪৪৬৬।