স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইমাম হাসান রাসেল গাজী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতামতেই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। নেতাকর্মী ও এলাকার মানুষের ভালোবাসায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।
আমাকে দলীয় মনোনয়ন দিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি। আমি ধন্যবাদ জানাই চাঁদপুর জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং তৃণমূল নেতাকর্মীদের প্রতি। যাদের ভালোবাসা ও সহযোগিতায় আমি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।
তিনি বলেন, নেতাকর্মী ও এলাকার সব জনগণকে সাথে নিয়ে তরপুরচন্ডী ইউনিয়নের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।
এর আগে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী ২০১৬ সালের মে মাসে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।
এরপর ১৭ মে শপথ গ্রহণের পর থেকে এ পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। ৫ বছর যাবত তরপুরচন্ডী ইউনিয়নের জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। সব প্রকার নাগরিক সুবিধার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত ছিলেন তিনি।
১৬ নভেম্বর, ২০২১।
