এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম খানকে স্থানীয় খান বংশের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (৫ মার্চ) লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল খান বাড়ি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলহাজ সৈয়দ আহম্মেদ রতন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচিত লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক ও প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন। আপনারা গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়ন করেছি, আগামিতেও আপনাদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চাই।
মোজাম্মেল হক মাসুদ খান ও মিজানুর রহমান খানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মজিবুর রহমান খান, মোহাম্মদ আলী খান, মিজানুর রহমান খান, রাশেদ খান, শাহাদাত খান, শামীম খান, মহিউদ্দিন খান ও লিটন খানসহস আরো অনেকে।
সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন মিজানুর রহমান খান, জাহাঙ্গীর খান, মিজানুর রহমান খান (পুরাতন বাড়ি) ও বোরহান খান টেলু।
অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান মো. সেলিম খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বংশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে সোনার একটি নৌকা উপহার হিসেবে তুলে দেন খান বংশের পক্ষে হাজি আ. গফুর খান, আতিক উল্লাহ খান, হাশেম খান, মনির হোসেন খান, বাতেন খান, সলেমান খান, রতন খান, বাচ্চু খান, মজিবুর রহমান খান, দুলাল খান, সফিকুর রহমান খান, নান্নু খান ও মোহাম্মদ আলী খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. মো. মোবারক হোসেন খান এবং খান বংশের মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় খান বংশের সব পর্যায়ের মুরুব্বি ও যুবকরা উপস্থিত ছিলেন।
০৭ মার্চ, ২০২১।
