স্টাফ রিপোর্টার
চ্যানেল আই নিউজের সিনিয়র ভিডিও এডিটর ইমরান হোসেনের বাবা আবুল হোসেন (৭৮) মৃধার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বাদআসর মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর ওয়াজিহিয়া হাফিয়া নূরাণী মাদ্রাসা ও এতিমখানার মাঠে নামাজের দ্বিতীয় জানাজা শেষ মাদ্রাসার কবরস্থানে মায়ের কবরের পাশে চিরশায়িত করা হয়। মরহুমের মৃতদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
জানা যায়, আবুল হোসেন গতকাল রোববার ঢাকার গ্যাস্টলিভার হাসপাতালে সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিক, কিডনী ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তিনি গত নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
১৪ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চ্যানেল আইয়ের সিনিয়র ভিডিও এডিটর ইমরান হোসেনের বাবার দাফন সম্পন্ন
