হাজীগঞ্জে ল’ চেম্বারের উদ্বোধন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এমএস মোল্লা এন্ড এসোসিয়েটস (ল’ চেম্বার) এর উদ্বোধন করেছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ হলুদ পট্টি, নাহার কটেজের দ্বিতীয় তলায় অবস্থিত এই ‘ল’ চেম্বারের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাড. ইকবাল বিন বাশার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান।
এম.এস মোল্লা এন্ড এসোসিয়েটস (‘ল’ চেম্বার) এর প্রধান এ্যাড. মো. সাইফুল মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, আইনপেশা হচ্ছে স্বাধীন ও স্মার্ট পেশা। এখানে রয়েছে রাজ্যের স্বাধীনতা এবং নিজের পছন্দের ক্ষেত্র অনুযায়ী কাজ করার সুযোগ। সবকিছুর উর্ধ্বে রয়েছে সামাজিক দায়বদ্ধতা।
তিনি বলেন, যেহেতু এলাকার সন্তান হিসেবে এম.এস মোল্লা এন্ড এসোসিয়েটস প্রধান অ্যাড. সাইফুল মোল্লা হাজীগঞ্জে অফিস কার্যক্রম পরিচালন করবেন, সেহেতু আমরা তার কাছ থেকে একুট বেশি সেবা আশা করতে পারি। তিনি তার সততা ও নৈতিকতার মধ্য দিয়ে অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাঁড়াবেন। আমরা আপনার (অ্যাড. সাইফুল মোল্লা) পাশে আছি এবং থাকবো।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন ফারুক মামুন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, সাপ্তাহিক আমার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন, আজকের দেশকণ্ঠের প্রকাশক ও সম্পাদক এনায়েত মজুমদার, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ অতিথিবৃন্দ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, এম.এস মোল্লা এন্ড এসোসিয়েটস (ল’ চেম্বার) এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৪ ডিসেম্বর, ২০২০।