ছেংগারচরে যুবলীগ নেতা জিতুর নেতৃত্বে মিলাদ ও দোয়া

বঙ্গবন্ধুর ১০১তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে

মতলব উত্তর ব্যুরো
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে যুবলীগ নেতা হাবিবুর রহমান জিতু বেপারীর নেতৃত্বে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মার্চ) বিকেলে মতলব উত্তর প্রেসক্লাবের সামনে মিলাদ মাহফিল ও দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ আবদুল বাতেন ফরাজী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. রুহুল আমিন রুহুল, কেন্দ্রিয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর সুস্বাস্থ্য কামনা করেন। দেশে সুখ ও সমৃদ্ধি কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়।
হাবিবুর রহমান জিতু বেপারী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।
২২ মার্চ, ২০২১।