ছেংগারচর পৌর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে

.........অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, ছেংগারচর পৌরসভার নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। যারা পৌর নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একসাথে কাজ করে পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক অ্যাড. মহসীন মিয়া মানিক, পৌর আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, আতিকুর রহমান আতিক, পৌর যুবলীগের নেতা আবুল ফরাজী, জামান সরকার, শাহজাহান মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না প্রমুখ।
১৭ নভেম্বর, ২০২০।