ছেংগারচর পৌর নির্বাচন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মনিরুল ইসলাম মনির
আগামি ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাছাইঅন্তে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর থেকে পৌর এলাকায় জমে উঠেছে নির্বাচনী মাঠে। এ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সব মিলিয়ে সরগরম তৃণমূলের রাজনীতি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আরিফ উল্যাহ সরকার, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী আনারস গাছ প্রতিকে নুরুল হক সরকার ও মোবাইল ফোন প্রতীক নিয়ে আবদুল ওয়াদুদ মাস্টার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে সকাল থেকে পৌর এলাকা ঘুরে দেখা গেছে, পৌর এলাকায় এখন নির্বাচনী হওয়া বাইছে। প্রার্থীরা লিফলেট বিতরণ, পোস্টার সাঁটিয়ে, ব্যানার টাঙিয়ে ও মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনী মাঠে নিজেদের প্রার্থী হওয়ার খবর জানাচ্ছে পৌরবাসীদের। শুধু মেয়র নয় ও কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। শক্তভাবে মাঠে নেমে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে প্রার্থীরা। শুধু তাই নয় প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলাছে জোর প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লায় জনসাধারণের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে। চায়ের দোকানেও চলছে জোর আলোচনা-সমালোচনা। এসময় স্থানীয় ভোটারদের সঙ্গে কথা হয় তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকার বলেন, আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আগামি ১৭ জুলাই তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. সেলিম হোসেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে বিপুল ভোটে জয়লাভ করবে আশাবাদ ব্যক্ত করেন।
নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক সরকার বলেন, নির্বাচনী পরিবেশ এখনো ভালো আছে তবে বিভিন্ন ওয়ার্ডে আমার লাগানো পোস্টার ছিরে ফেলেছে নৌকা সমর্থকরা। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয় তবে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোবাইল ফোন প্রতিকের আবদুল ওয়াদুদ মাস্টার বলেন, ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
এই পৌরসভায় ৩৩ হাজার ৩৩৬জন ভোটার। আগামি ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

১৪ জুলাই, ২০২৩।