ছোটসুন্দর আমজাদ আলী উবিতে মাদকবিরোধী র্যা লি ও মানববন্ধন

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মাদক বিরোধী বর্ণাঢ্য র্যা লি ও মানববন্ধন পালন করা হয়। গত ১০ জানুয়ারি সকাল সোয়া ১১টায় চাঁদপুরে মাসব্যাপী মাদক বিরোধী প্রচারণামূলক কর্মসূচির অংশ হিসেবে এ বিদ্যালয় উল্লেখিত কর্মসূচী পালন করে।
র্যা লি ও মানববন্ধনে স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।