জহিরাবাদে নৌকার প্রার্থী সেলিম মিয়ার বদরপুর ও ফরাজীকান্দিতে মাজার জিয়ারত

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী গাজী সেলিম মিয়া বদরপুর ও ফরাজীকান্দিতে মাজার জিয়ারত করেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বদরপুর শাহ সোলেমান লেংটার ও সন্ধ্যায় ফরাজীকান্দিতে ইমামুত ত্বরিকাত আল্লামা শায়খ বোরহান উদ্দিন পীরের মাজার জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আব্দুস সোবান সুভা, জহিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী গাজী সেলিম মিয়া, জহিরাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, সমাজসেবক আব্দুর রশিদ, যুবলীগ নেতা গাজী সম্রাটসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৩ সেপ্টেম্বর, ২০২০।