নির্বাচিত হলে মতলবের উন্নয়ন কর্মকাণ্ড আর বাকি থাকবে না
……..মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
মনিরুল ইসলাম মনির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ‘নৌকা’র মাঝি ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে ভাসবে চাঁদপুর-২ আসনের প্রত্যেক এলাকা। পূর্বের মতো আমি সততা ও নিষ্টার সাথে নিজের দায়িত্ব পালন করব। নৌকা বিজয়ী হলে গত ৫ বছর কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা চাঁদপুর-২ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না। কারণ বার-বার নৌকার বিজয়েই বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালাতে হবে। সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন। আমি নির্বাচিত হলে মতলবের উন্নয়ন কর্মকাণ্ড আর বাকি থাকবে না ইনশাআল্লাহ।
জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান), আইয়ুব আলী গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো. সেলিম মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, আওয়ামী লীগ নেতা মনিরুল হক সেন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী পাপ্পু। এসময় আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
০১ জানুয়ারি, ২০২৪।
