মতলব উত্তর ব্যুরো
আগামি ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শনিবার (৩ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলে নেয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন হোসেন জানান, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদ। সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম সরকার ও তামজিদ সরকার রিয়াদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- জহিরাবাদ ও সুলতানাবাদে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
