জাতীয় সমবায় দিবসে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা

সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে
……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলব উত্তর ব্যুরো
‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় সমবায় দিবসে মতলব উত্তর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা ক্যাম্পাসে র‌্যালি ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন, তার বাস্তবভিত্তিক প্রয়োগের মাধ্যমে কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান, মুক্তিযোদ্ধা আলহাজ মজিবুর রহমান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউছুফ লস্কর, সমবায়ী আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম প্রমুখ।

০৬ নভেম্বর, ২০২২।