
স্টাফ রিপোর্টার
চাঁদপুর বড় স্টেশনে অনুষ্ঠিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় সুরমা জোনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজার জেলা কাবাডি দল। গতকাল শানিবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশনস্থ মোলহেডে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সিলেট জেলা কাবাডি দল। সিলেট জেলা ফাইনালে ৪২-১০ পয়েন্টে মৌলভীবাজারের কাছে হেরে যায়।
জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সুরমা জোনের ৮ জেলা নিয়ে ২৫ এপ্রিল থেকে ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। অংশ নেয়া দলগুলো ছিলোঃ সিলেট, নরসিংদী, ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও স্বাগতিক চাঁদপুর জেলা দল।
পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা চাঁদপুর জেলার পরিচালনা কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আল মাহমুদ জামান, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সুত্রধর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, শাহআলম বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছসহ প্রশাসনিক কর্মকতা, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, ক্রীড়া সংগঠক ও এলাকাবাসী।
- Home
- প্রথম পাতা
- জাতীয় কাবাডি প্রতিযোগিতায় সুরমা জোনে চ্যাম্পিয়ন মৌলভীবাজার
