জাতীয় পার্টি রিসার্স এন্ড ডেভলপমেন্ট উপ-কমিটি আহ্বায়ক মনিরুল ইসলাম মিলন

স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টি রিসার্স এন্ড ডেভলপমেন্ট উপ-কমিটি অনুমোদিত দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খানের স্বাক্ষরিত পত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনকে আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য রাকিন আহমেদকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট উপ-কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, মহিদ হাওলাদার, ড. ফারহিন হাসান, সাহিন আরা সুলতানা, সদস্য আশিক আহমেদ, ব্যারিস্টার খাজা তানভির আহমেদ, ব্যারিস্টার ফাহিম ফয়সাল খান, জাহেদুল হাসান সাজিদ, ড. আমিন খান, মনিরুজ্জামান নয়ন, কানিজ ফাতেমা ইভা ও ইনান চৌধুরী প্রিয়।

২২ ডিসেম্বর, ২০২১।