
শাহরাস্তি ব্যুরো
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আশরাফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আহসানুল কবির প্রমুখ।
সভায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্স, সাংবাদিক, পুষ্টিকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
