
স্টাফ রিপোর্টার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট দুপুরে বনবিভাগ সড়কস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের, নির্বাহী প্রকৌশলী আলমগীর কবির, ডিজিএম টেকনিশিয়ান কমলেশ চন্দ্র বর্মন, এজিএম রিশু কুমার ঘোষ, ইসি মো. সেলিম আল দিন, এজিএম (অর্থ) রাজন পালসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২০ আগস্ট, ২০১৯।
