স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল-করিম।
বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী, এ্যনেস্থেসিয়া চিকিৎসক ডা. আবু সাদত আবু সায়েম, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারি) ডা. মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী, হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা বিএমএর কাউন্সিলর ডা. মোহাম্মদ মিজানুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার আগে এদিন সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান চাঁদপুর সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও চাঁদপুর জেলা বিএমএ’র নেতৃবৃন্দ।
১৭ আগস্ট, ২০২০।
