স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল থেকেই দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজে কিউআরসির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। সকাল ১১টায় চাঁদপুর রোটারী ক্লাবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক, চাঁদপুর জেলা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। দুপুর ১২টায় চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণে অংশ নেন তিনি। দুপুরে তিনি ১২নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। বাদ আছর বাইতুল আমিন জামে মসজিদে জেলা ছাত্রলীগের মিলাদ ও দোয়ায় অংশ নেন। এরপর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও তবারুক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর পৌর এলাকার ২শ’ অসহায় পথচারী নারীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল প্রতিষ্ঠিত কিউআরসি।
তারপর দুপুর ১২টা থেকে শহরের বাবুরহাট থেকে শুরু করে ওয়াবদা গেট, ওয়ারলেস, বাস স্ট্যান্ড, বিপণীবাগ, ছায়াবাণী মোড়, কালীবাড়ী, রেলওয়ে প্লাটফর্ম, পালবাজার, বড়স্টেশনসহ পৌর এলাকার সব স্থানে খুঁজে খুঁজে অসহায় পথচারী নারীদের পড়নের কাপড় বিতরণ করা হয়। বিকেল ৫টায় আছরের পর চাঁদপুর চিশতিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
১৭ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জাতীয় শোক দিবসে দিনব্যাপী কর্মসূচিতে জিল্লুর রহমান জুয়েলের অংশগ্রহণ
