জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে যুবলীগের কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দিরে-মন্দিরে প্রার্থনা।
শনিবার (১৫ আগস্ট) বাদ আছর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়ার উদ্যোগে বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদ এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবরের উদ্যোগে পুরাণবাজার ঐতিহ্যবাহী জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়ার উদ্যোগে মধ্য ইচলী জামে মসজিদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারীর উদ্যোগে দক্ষিণ গুণরাজদী জামে মসজিদ এবং চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল পাটওয়ারীর উদ্যোগে নতুন বাজার জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
সর্বশেষ সন্ধ্যায় জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস ও সদস্য অরুপ কর্মকারের উদ্যোগে বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় জেলা যুবলীগ, পৌর যুবলীগ, সদর উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ আগস্ট, ২০২০।