চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফেরদৌস মোরশেদ জুয়েলের ব্যবস্থাপনায় শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর মিলাদ দোয়া ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ হাসান লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সদস্য কে এম মাছুদ, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের লীগের আহ্বায়ক শফিকুর রহমান গাজী, যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রতন কর শুভ, মারুফা ইমন, গাজী মো. হাবিবুর রহমান নিশান, আব্দুর রাজ্জাক, খলিলুর রহমানসহ স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। সবশেষে নেতৃবৃন্দ চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় দুঃস্থ ও অসহায়দের মাঝে তবারক বিতরণ করেন।
১৭ আগস্ট, ২০২০।