জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা

বঙ্গবন্ধুর রাজনীতিক দূরদর্শিতা ছিলো অতুলনীয়
…..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সব শহীদের স্মরণে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হঠাৎ করেই স্বাধীনতার ডাক দেননি। তিনি তার জীবনের দীর্ঘ পথপরিক্রমায় একটি স্বাধীন মানচিত্রের স্বপ্ন দেখেছেন। তিনি ধাপে-ধাপে বাঙালিকে স্বাধীনতার জন্যে গড়ে তুলেছেন। সেজন্য প্রথমে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবনে বহুবার কারাবরণ করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতিক দূরদর্শিতা ছিলো অতুলনীয়। তিনি আওয়ামী লীগের আগে ছাত্রলীগ গঠন করেছেন। তিনি অনুভব করেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার সন্তান গড়ে তুলতে হবে। তাই দেশের ভাগ্য ও ভবিষ্যৎ উন্নয়নে ছাত্র সংগঠন গড়ে তুলেছেন। এই ছাত্রদের স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। বঙ্গবন্ধুর, বাংলাদেশ-স্বাধীনতা এই প্রতিটি শব্দের সাথে ছাত্রলীগ জড়িয়ে আছে।
ডা. দীপু মনি বলেন, ছাত্রলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সব অর্জনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে এবং সামাজিক ব্যাধি দূর করতে ছাত্রলীগ অবদান রাখছে। মানবিক জাতি গঠনে ভূমিকা রাখবে। তাই ছাত্রলীগের এই প্রজন্মের সবাইকে স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনি জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ এবং লালন করতে হবে। জাতির জনক এমন একটি তরুণ প্রজন্ম চেয়েছেন যারা হবে দেশপ্রেমিক, মানবিক, শিক্ষিত এবং দক্ষ।
ভার্চুয়ালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
ভার্চুয়ালে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবাদুর রহমান খোকন, পৌর ছাত্রলীদের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বী, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মো. ওবায়দুর রহমান।
২৯ আগস্ট, ২০২১।