জাতীয় শোক দিবস পালনকল্পে মতলব উত্তরে প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো

আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াতের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ইউপি চেয়ারম্যান নান্নু মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমএ কুদ্দুস বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। এই আগস্ট মাস আসলেই একাত্তরের পরাজিত শক্তিরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

১৩ আগস্ট, ২০২০।