
মতলব উত্তর ব্যুরো
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টার সভাপতি আলহাজ এমরান হোসেন মিয়ার মায়ের দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বাদ আসর মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিতপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমার সন্তান এমরান হোসেন মিয়া, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, সাবেক প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার ভাই ও বিএনপি নেতা খায়রুল হুদা, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহাদাৎ করিম চৌধুরী সংগ্রাম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন প্রমুখ।
জানাযায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক নিশ্চিন্তপুর শাখার ম্যানেজার কাজী কাউসার হোসেন, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মোল্লা বোরহান উদ্দিন, করিম মোল্লা, চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি ফেরদৌস খাঁন, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূঁইয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি জিশান আহম্মেদ রিপন, সাধারণ সম্পাদক প্রভাষক আলমাছ মিয়া, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন মুফতি, চাঁদপুর জেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন হিরু, চাঁদপুর শহর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খাঁন, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান এহসান মিয়া, ইসলামবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আল-আমিন, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব প্রধান, সমাজসেবক ও ব্যবসায়ী তারেক এনাম চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ইত্তেফাক, সাদুল্লাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাস্টার, সহ-সভাপতি শাহজালাল প্রধান, মো. আলাউদ্দিন প্রধান, মোহনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, সাধারণ মোশাররফ হোসেন প্রামানিক, দুর্গাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর পাঠান, সহ-সভাপতি নূরুল ইসলাম পাঠান, সাধারণ সম্পাদক হুমায়ন মিয়া, কলাকান্দা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাও. আবু মুসা, এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক কাজী, ছেংগারচর পৌর জাপার ১নং ওয়ার্ড সভাপতি বাবু মেম্বার, ছেংগারচর পৌর জাপার ৭নং ওয়ার্ড জাপার সভাপতি সেলিম ঢালী, দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, যুবনেতা বাবু, জহিরুল আলম মিন্টু, আবুল বাশার, ছাত্রসমাজের কেন্দ্রিয় সদস্য মো. শরীফ পাটোয়ারী, অভি, উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলাম, ছাত্রনেতা বনী আমিন মুনির।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১২টায় ইসলামী ব্যাংক হাসপাতালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ এমরান হোসেন মিয়ার মা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)।
