জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনের ফুফুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনের মেঝ ফুফু খায়েরুননেছা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বৎসর।
গত মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের কাইতাড়া গ্রামের তাঁর শ্বশুর বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকায় নেমে আসে শোকের ছায়া
মনিরুল ইসলাম মিলন বলেন, হঠাৎ করে বেলা পৌনে ৩টার সময় খবর আসে আমার মেঝ ফুফু ইন্তেকাল করেন। সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা উনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং পরিবারের সবাইকে উনার মৃত্যুতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

০৪ আগস্ট, ২০২১।