জিলানী চিশতী উবি’র প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক ফাহিমা জাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার বক্তব্য রাখেন। তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও উপহার দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সফিক কারী, মিসেস ফিরোজা বেগম, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, মো. ফজলুল করিম খান, শাহতলী কামিল মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, বিদায়ী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের ছোট মেয়ে মানবিকা কর্মকার, বিদ্যালয়ের অফিস সহায়ক মো. মোস্তফা মিজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের স্ত্রী বিথী রানী কর্মকার, বড় মেয়ে নবনিতা কর্মকার, বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া বেগম, মাওলানা শহিদুল ইসলাম, মো. লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো. সাইফুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান মো. রবিউল আউয়াল খান প্রমুখ।
উল্লেখ্য, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ১৯৯১ সালের ১৪ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৯ সালের ৯ নভেম্বর সহকারী প্রধান শিক্ষক ও ২০১৩ সালের ১ জুন প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি এ প্রতিষ্ঠানে সর্বমোট ২৯ বছর ৭ মাস ১৭ দিন দায়িত্ব পালন করেন।

০১ জুন, ২০২১।