জিলানী চিশতী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শিক্ষার্থীদের মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে
……. এডিসি বশির আহমেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, পরীক্ষার্থীদের বিদায় হল দারুন সম্ভাবনার হাতছানি। আজকের বিদায় দারুন সম্ভাবনার ও আনন্দের। আমরা আজ শুধু এ+ এর পেছনে দৌঁড়াচ্ছি, আর মানবিক গুণাবলী হারিয়ে ফেলছি। শিক্ষার্থীদের মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে। আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ ও নৈতিকতাবোধ শিক্ষা অর্জন করবো- এটা হোক শপথ। আজকের বদলে যাওয়া পৃথিবীতে আমরা কোন ধরনের শিক্ষা অর্জন করব সে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। তোমরা সফলতাই আমাদের কাম্য। আমি ধন্যবাদ জানাই কলেজের চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদীকে। তিনি আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, তোমরা শিক্ষার্থীরা তরুণ, শিক্ষার্থীদের চৌকস, মেধাবী ও সূর্যের মতো আলোকিত হতে হবে। বেগম সুফিয়া কামালের কামাল অতীত ও বর্তমান শিশুদের অগ্রগতি সম্পর্কে ধারণা দিয়েছেন। বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর, তাই তোমাদের হতে হবে চালকবিহীন বিমানের আবিস্কারক। তোমাদের যুগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তোমাদের প্রযুক্তিতিতে দক্ষ হতে হবে এটাই তোমাদের গদ্য। আগামীতে জিন প্রযুক্তি এতোটা ডেভেলপ করবে যে ইচ্ছা করলে ফ্রি অর্ডার বেবি এর মাধ্যমে যেমন চাইবে তেমন বেবি জন্ম দিতে পারবে। কলকারখানায় রোবট চলে আসছে। তাই তোমাদের রোবটিক্স পরিচালনা শিখতে হবে। পৃথিবী বদলে গেছে, এই বদলে যাওয়া পৃথিবীতে তোমাদের স্বাগতম।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ ইউনিয়ন সচিব সমিতি চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী এম এ কুদ্দুস রোকন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিমি আক্তার, ইসরাত জাহান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রায়হান খান, মানবিক বিভাগের শিক্ষার্থী ইয়াছিন মিয়া, মিথিলা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম আহমেদ, মো. হারুন অর রশিদ, উর্মি জাহান তৃষা, হোমায়রা আক্তার নিহা, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী অমিয় আক্তার, ইসরাত জাহান, মানবিক বিভাগের শিক্ষার্থী মাহমুদা আক্তার, হোসনেয়ারা আক্তারকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক শামিমা আক্তার, প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো. হাবিবুর রহামন, প্রভাষক মো. শাহাদাত হোসেন, প্রভাষক মো. মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আহাম্মদ হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. লোকমান হোসেন, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, জিলানী চিশতী কলেজের শিক্ষক নাছরীন আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও. শহিদুল ইসলাম।

০১ নভেম্বর, ২০২২।