বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

সার্টিফিকেটভিত্তিক নয়, জ্ঞানভিত্তিক লেখাপড়া করতে হবে
………আবু নঈম পাটওয়ারী দুলাল

এসএম সোহেল
চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে বিষ্ণুদী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, সার্টিফিকেটভিত্তিক নয়, জ্ঞানভিত্তিক লেখাপড়া করতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আর পিছিয়ে নেই, তারা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। পরীক্ষার্থীদের জন্য আমার দোয়া রইল। তোমরা ভালো ফলাফল করলে, তোমাদের জন্য পুরস্কার রয়েছে। প্রতিযোগিতা মূলক লেখাপড়া করবে, প্রতিহিংসামূলক নয়। ইসলাম মানবতার ধর্ম, তোমাদের আচার আচরণে সেগুলু থাকতে হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর এ মাদ্রাসা অতি সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে। আমি আশা করি, এবার তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুযোপযোগী করেছে। তোমরা সৎভাবে লেখাপড়া করে উন্নত সমাজ গঠনকল্পে কাজ করে যাবে। তোমরা জ্ঞান আরোহন করে এগিয়ে যাও।
তিনি বলেন, পিতা-মাতা মাদ্রাসায় ভর্তি করান ইসলামের চিন্তা-চেতনায়, নবীর আদর্শে চলার জন্য। আমাদের নিজের মত করে চলার জন্য নয়। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের সুযোগ নেই। এখানে শুধু ইসলামের চিন্তা-চেতনা নিয়ে পড়া লেখা করতে হবে। ইসলামের চিন্তা-চেতনা নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা বড় হতে পারবে। আমি শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো আপনারা শিক্ষার্থীদেরকে এমন কোনো শিক্ষা দিবেন না, যা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়। মাদ্রাসারা শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য রক্ষার্থে যা করণীয় আমি তাই করবো।
মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ শাহ মো. মকবুল আহমদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দক্ষিণ দাসাদী বোরহানুল উলুম আলিম মাদসার অধ্যক্ষ মো. ছালেহ আহমদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবি প্রভাষক এজেএম মুজাম্মেল হক, বাংলা প্রভাষক শেখ নাছিমা সুলতানা, পৌরনীতি প্রভাষক শামীমা আক্তার, ইংরেজি প্রভাষক মারজিয়া সুলতানা, গণিত শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক (কৃষি) মো. মনির হোসেন, সহকারী মৌলভী মো. কেফায়েত উল্যাহ, শিক্ষক (সামাজিক বিজ্ঞান) মো. আলমগীর হোসেন, আইসিটি মো. সাইফুল ইসলাম, সহকারী গন্থাগারিক মো. ইব্রাহিম খলিল, সহকারী মৌলভী মো. আল-আমিন, শিক্ষক (বিজ্ঞান) মো. নোমান হোসেন, ইবিঃ প্রধান মুহাম্মদ হাবীবুল্লাহ, দাখিল কারী, মো. আবু তাহের, শিক্ষক মো. আবুল কাশেম, ইবিঃ কারী মো. জাহাঙ্গীর হোসেন, ইবিঃ শিক্ষক মাকসুদা আক্তার, অফিস সহকারী মো. মনির হোসাইন ঢালী, মো. মাসুদ আলম, নূরাণী শিক্ষক মো. শাহিন হোসেনসহ পরীক্ষার্থী-শিক্ষার্থীরা।

০১ নভেম্বর, ২০২২।