
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ করার জন্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ আগস্ট সকাল ১১টায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে র্যালি শেষ হয়।
অনুষ্ঠানে অংশ নেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, কলেজের সহকারী অধ্যাপক সাহারা আক্তার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মো. নুরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো. মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মনোয়ারা খাতুন, সহকারী লাইব্রেরিয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটওয়ারী, ফাহিমা জাহান, রাবেয়া বেগম, মাওলানা শহিদুল ইসলাম, বিপুল চন্দ্র নন্দী, মো. ফজলুল করিম, সহকারী লাইব্রেরীয়ান মো. রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, মো. কবির চৌধুরী প্রমুখ।
র্যালি শেষে কলেজ প্রাঙ্গণে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ঔষুধ স্প্রে করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ও অধ্যক্ষ মো. হারুন-অর রশিদসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
১০ আগস্ট, ২০১৯।
