জিলানী চিশতী কলেজে মাদক বিরোধী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা যারা শিক্ষক আপনাদের উপর দেশের কিছু দায়িত্ব রয়েছে। চাঁদপুরের পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথ উদ্যোগে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে এ অঞ্চলে কোন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী থাকবে না।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। আমরা যে লিফলেট দিয়েছি, তা তোমরা পড়বে। মাদক ব্যবসায়ীরা সমাজ ও দেশ নষ্ট করে। তোমরা মাদকাসক্তদের বিয়ে করবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মাদকের ব্যবসায়ীর ও সেবনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন সরকারি চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট হয়। যদি কেউ মাদক গ্রহণ করে তাহলে তার চাকরি হবে না।
উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাও. আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও. রফিকুল ইসলাম, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের ইংরেজি প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা মো. সফিক কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম কারী, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাও. এমদাদ উল্ল্যাহ, প্রভাষক মাও. মহিউদ্দিন, প্রভাষক মাও. এএনএম হেলাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাও. মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, শিক্ষক মাও. আব্দুল হালিম গাজী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও. শহিদুল ইসলাম, রাবেয়া বেগম, বিপুল চন্দ্র নন্দী, মো. ফজলুল করিম খান, মো. সাইফুল ইসলাম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইদ্রিস আলী, মো. নেছার আহমেদ খান, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম মিজি, আয়শা আক্তার, মোহসেনা আক্তার, মো. ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. রবিউল আউয়াল খান, কলেজ অফিস ইনচার্জ মো. রানা সরকারসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাও. মিজানুর রহমান। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের হাতে মাদক বিরোধী লিফলেট ও শিক্ষা উপকরণ এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

১৭ জুন, ২০২১।