ফরিদগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে আটক ৮

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে ও বিভিন্ন সময়ে পৌর এলাকার অভিযান পরিচালনা করে এসআই আবদুল কুদ্দুস ৬শ’ গ্রাম গাঁজাসহ মো. ইমাম হোসেন প্রকাশ পাগলা ইমন (২৮), রওশন মিজি (২৭), সোহেল (২২) ও মো. শাহাদাৎ হোসেন বাপ্পি (২৮) কে আটক করে।
একই দিনে এসআই মো. মহসিন কবির ফরিদগঞ্জ থানাধীন চির্কা চাঁদপুর গ্রামে নিয়মিত মামলার আসামী আসামী অলি উল্লা তালুকদার (৪৫) ও তার স্ত্রী রাশিদা বেগম (৪০) আটক করেন এবং এসআই মো. নাছির আহাম্মদ গাজীপুর থেকে সিআর পরোয়ানাভূক্ত আসামি জুয়েল আহাম্মেদ হাওলাদার ও খাদিজা আক্তারকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশেষ অভিযানে গাঁজাসহ ৪ জন ও বিভিন্ন নিয়মিত মামলায় আরো ৪ জনসহ মোট ৮ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

১৭ জুন, ২০২১।