স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজ শিক্ষকদের সাথে করোনাকালে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অনলাইন ক্লাস, শিক্ষার্থীদের লেখাপড়া বিষয়ে শিক্ষকদের করণীয় ও প্রতিষ্ঠান ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুলাই) শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর ভার্চুয়াল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. গিয়াসউদ্দিন পাটওয়ারী।
প্রধান অতিথি বলেন, আমাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে তা আমরা যথাযথভাবে পালন করে আসছি এবং করতে হবে। এ দায়িত্বগুলো আরো আন্তরিকতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। আমরা এখন আগের মত কার্যক্রম করতে পারছি না। এখন অফিসে বসে অনলাইনে কার্যক্রম করতে হচ্ছে। আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর। আমরা কিভাবে শিক্ষা প্রদান করব সে চিন্তা চেতনা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের সবসময় খোঁজ-খবর নিতে হবে, তাদের প্রতি কিভাবে নজরদারি রাখা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে।
ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ।
কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ ও প্রভাষক মো. শাহাদাৎ হোসেনের যৌথ সঞ্চলনায় সভায় অনলাইনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক শামিমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মোসা. মনোয়ারা খাতুন, প্রভাষক মো. মনজুরুল ইসলাম পাটওয়ারী, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো. রানা সরকারসহ অন্যান্যরা।
০৮ জুলাই, ২০২১।
