মতলব উত্তরে ইয়াবাসহ আটক ৩

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জনসহ ৩ আসামিকে আটক করা হয়।
আটকরা হচ্ছে- মাদকসহ ফিরোজ বাবু (৩১) ও সোহেল ফরাজী (২৫) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গ্রেফতারী পরোয়ারাভুক্ত কাকন।
গত ৬ জুলাই রাতে থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশনায় মতলব উত্তর থানার এসআই মোবারক আলী দক্ষিণ এখলাছপুর গ্রামস্থ বেড়িবাঁধের পশ্চিম পাশে মজিবুর রহমান বেপারী (মেম্বার) এর মুরগীর ফার্মের সামনে কাঁচা রাস্তার উপর থেকে উত্তর এখলাছপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. ফিরোজ বাবু ও মো. জয়নাল ফরাজীর ছেলে মো. সোহেল ফরাজীকে আটক করে।
তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ হয়।
এছাড়া ৭ জুলাই এএসআই মো. মাসুদ রানা এসসি-১৮৭/২০, জিআর- ৩০/১৮, মতলব উত্তর থানার মামলা নং- ১৩, তারিখ- ২২.০২.২০১৮ইং, ধারা- ১৯৯০ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫ মূলে ওয়ারেন্টভুক্ত আসামি গজরা ইউনিয়নের নজর মোহাম্মদেরকান্দির ছিদ্দিকুর রহমানের ছেলে কাকনকে আটক করা হয়।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে। আটক সব আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

০৮ জুলাই, ২০২১।