জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি স্বাধীনতা পেতে না
…………..নাছির উদ্দীন আহমেদ

এস এম সোহেল
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭২ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি ছাত্র জীবন থেকে দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। যার ফলে তিনি অসংখ্যবার কারাভোগ করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারতেন না। একটি সুখী, সমৃদ্ধ ও স¤প্রীতির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।
তিনি আরো বলেন, আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নপূরণে ও সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অপশক্তি যাতে এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে না পারে সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দীর্ঘ রাজনীতিক জীবনের পরিক্রমায় এদেশের ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করেছিলেন। বঙ্গবন্ধু এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তিরা সেই স্বপ্নকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার সেই পরাজিত শক্তিরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে যাকে হত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু সব অপশক্তিকে পাশ কাটিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভ‚ঁইয়া, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভ‚ষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, খালেদুর রব মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী এরশ^াদ মিয়াজি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের আহŸায়ক আলহাজ মিজানুর রহমান ভ‚ঁইয়া কালু, যুগ্ম আহŸায়ক সালাউদ্দিন মো. বাবর, মো. আবু পাটোয়ারী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে মৈশাদী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, পৌর যুবলীগের আহŸায়ক আব্দুল মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শিমুল হাসান শামনু, মো. তাজুল ইসলাম মিয়াজি, বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল্ল্যা পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, জেলা তাঁতী লীগের আহŸায়ক নূর মোহাম্মদ পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবলীগের সদস্য মো. ওয়াহিদুর রহমান বাবু ও গীতা থেকে পাঠ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভ‚ঁইয়া, সর্দার আব্দুর রশিদ, সন্তোষ দাস, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভ‚ঁইয়া, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহŸায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের সদস্য কাউন্সিলর অ্যাড. কবির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ ইফতেখার হারুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. বাদল গাজী, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১১ জানুয়ারি, ২০২২।