জেলা আ.লীগের সদস্য দেলোয়ার সরকারের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
বুধবার (৩১ মার্চ) চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন সরকারের বাবা মরহুম আবুল বাশার সরকারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডস্থ বাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মাও. জাফর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াছ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর চান্দা মাঝি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান, মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম ও শাহানা বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
উল্লেখ্য, গতকাল বাদ আছর চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদেও মরহুম আবুল বাশার সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
০১ এপ্রিল, ২০২১।