সাইফুল ইসলাম
ফরিদগঞ্জে হু-হু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরিদগঞ্জ থানায় করোনায় হানা দিয়েছে। গত মঙ্গলবার (৩০ মার্চ) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৩টি রিপোর্টের মধ্যে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তার সহধর্মিনীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার সকালে আসা ৩টি রিপোর্টের মধ্যে ২টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ১০৮১টি রিপোর্টের মধ্যে ১০৮১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১০ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
০১ এপ্রিল, ২০২১।
