জেলা আ.লীগের সাবেক সভাপতি অ্যাড. সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

এস এম সোহেল
সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বাদ আছর শহরের আদালত পাড়াস্থ বেগম জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর পরিবারের সদস্যরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতী মাহবুবুর রহমান।
মিলাদ ও দোয়ার আগে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভুঁইয়া, শাহীর হোসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, বর্তমান সভাপতি জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মাঝি, আব্দুল মালেক শেখ, মোহাম্মদ সোহেল রানা, সফিকুল ইসলাম, অ্যাড. হেলাল হোসাইন, ইউনুছ সোয়েব, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, খাইরুল ইসলাম নয়ন ও অ্যাড. কবির চৌধুরী।
মরহুমের ছেলেদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ছেলে সাইফুল ইসলাম সেন্টু, মেঝো ছেলে রোটারিয়ান অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু এবং ছোট ছেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আইনজীবী, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ মুসল্লিরা উপস্থিতি ছিলেন।
১২ অক্টোবর, ২০২০।