সজীব খান
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের চাঁদপুরে যোগদানের এক বছর পূর্ণ হওয়ায় সদর উপজেলার ইউপি চেয়ারম্যানরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকউল্ল্যাহ পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী উপস্থিত ছিলেন।
১২ জানুয়ারি, ২০২২।
