স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যানরা। মঙ্গলবার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসককে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, ডিস্ট্রিক ফ্যাসলিটিটের রিয়াজ উদ্দিন সরকার, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, রাজরাজশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসনে পাটোয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটোয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ কাশিম খান, হানারচর ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার রাড়ী ও তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
১৫ জুন, ২০২২।
