ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী’র ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায়

ফরিদগঞ্জ ব্যুরো
মঙ্গলবার (১৪ জুন) ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ অনুসরণ করে এদেশের মানুষের কল্যাণে একের পর এক ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে সরকার এই দশটি বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উদ্যোগগুলোর কল্যাণে আজ আমরা সারাবিশে^র অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও কিছুটা হলেও ভাল রয়েছি। করোনাকালে সারাবিশ^ যখন ধুঁকছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে আমরা বিশে^র অনেক প্রতিষ্ঠিত দেশের চেয়ে ভাল অবস্থানে রয়েছি। আজ নারীর ক্ষমতায়নের কারণেই উপজেলা, জেলা পর্যায়ে নারীরা সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত। একারণে এদেশের উন্নয়নে পুরুষের পাশাপশি নারীদের ভূমিকা রাখতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ।
তিনি বলেন, রাজনীতির মাঠে পক্ষ-বিপক্ষ থাকতেই পারে। কিন্তু এদেশের নাগরিক তথা বাঙালি হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর এই ভাল উদ্যোগগুলোকে অবশ্যই সমর্থন করা উচিত। একই সাথে তৃণমূলে ছড়িয়ে দেয়া প্রয়োজন। এক সময়ে বিদ্যুৎ নিয়ে নানা কল্পকাহিনী শুনেছি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সমালোচনাকারীদের দেখিয়ে দিয়েছেন, উদ্যোগ এবং সাহস থাকলে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব।
মুখ্য আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মদৎ রাশেদা আক্তার। তিনি প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ যথাক্রমে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প-২, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, বিনিয়োগ পরিবেশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মাজুদা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

১৫ জুন, ২০২২।