দেশে ক্রান্তিকাল চলছে ……শেখ ফরিদ আহমেদ মনিক
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির
আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মনিক।
তিনি তার বক্তব্যে বলেন, আজ দেশে একটি ক্রান্তিকাল চলছে। যেখানে গণতন্ত্র ভূলুণ্ঠিত। সাধারণ মানুষের ভোটদানের অধিকারকে হনন করা হয়েছে। দেশকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য শহীদ জিয়ার সৈনিকদেরই এগিয়ে আসতে হবে। যাতে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শৃঙ্খলা মেনে দলীয় নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু দেওয়ান মো. সফিকুজ্জামান, অ্যাড. হারুনুর রশিদ।
সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, মাসুদ মাঝি, খোকন মিজি, শামছুল আলম সূর্য, সামছুল আরেফিন খান, ইউসুফ আলী, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
০১ সেপ্টেম্বর, ২০২১।
