স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য পালিত হলো জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জয়যাত্রা টেলিভিশনের যাত্রা শুভ হোক, এই কামনা করছি। সত্যের সন্ধানে অবিরাম কাজ করবে জয়যাত্রা টেলিভিশনের কর্মকর্তা-সাংবাদিকরা। জয়যাত্রা টেলিভিশন চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কাজ করবে- এই প্রত্যাশা। টেলিভিশনের চেয়ারম্যানসহ সব কলাকূশলীদের বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরবাসী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।
জয়যাত্রা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সবশেষে কেক কেটে জয়যাত্রা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানটি জয়যাত্রা টেলিভিশনের ঢাকা অফিস থেকে সরাসরি সম্প্রচার করা হয়। জয়যাত্রা টেলিভিশনের উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জের জাকির হোসেন সৈকত, মতলবের মোজাম্মেল প্রধান হাসিব ও হাইমচরের মোতাহার হোসেন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম-সম্পাদক হাসান মাহমুদ, চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের সদ্য সাবেক সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশান, যুগ্ম-সম্পাদক রো. খান আতাউর রহমান রিমন, সদস্য রো. রানা দাস, দৈনিক ইলশেপাড়ের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম, চীপ রিপোর্টার এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, শাহ আলম খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
০২ নভেম্বর, ২০২০।
