মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে ছেঙ্গারচর বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির।
সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্ল্যাহ মাস্টার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।
আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, প্রচার সম্পাদক রেফায়েত উল্ল্যাহ দর্জি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসীন মিয়া মানিক, সদস্য আশরাফুল আলম মিলন, কাজী হাবিবুর রহমান, সাবেক কমিশনার জামান সরকার, যুবলীগ নেতা মনির হোসেন, ষাটনল ইউনিয়নন যুবলীগ সাধারণ সম্পাদক টিটু। এসময় উপজেলা যুবলীগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামিদিনের জন্য দলকে আরো শক্তিশালী করে তুলতে হবে। স্বাধীনতা বিরোধী চক্ররা মাথা চারা দিয়ে উঠেছে। তারা যাতে দেশে অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তারা আরো বলেন, যারা বিগত সময়ে আওয়ামী লীগকে মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে তাদের সাথে কোন আপোষ নেই। তারা দলে যোগ দিতে চাইলেও নেয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামির জন্য দলকে শক্তিশালী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
