
স্টাফ রিপোর্টার
কর্ণফুলির নিবিড় মায়ায় বিকশিত গ্রাম চরণদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেন ডা. পীযূষ কান্তি বড়ুয়া। সাদা মনের এই মানুষটির পিতার নাম সুরেশ চন্দ্র বড়ুয়া। রত্নগর্ভা মায়ের নাম পাখি রানী বড়ুয়।
ডা. পীযূষ কান্তি বড়ুয়ার ‘তোমার নিবীতে অন্য কেউ’ কব্যগ্রন্থ ২০০৪ সালে প্রকাশিত হয়। ২০১০ সালে ‘আমার মায়ের সুচিকিৎসা চাই’ কবিতা পত্র প্রকাশিত হয়। সায়নালোকে এক জীবনের সন্ধ্যায়- উপন্যস ২০১৩ সালে প্রকাশিত হয়। ইলিশের বাড়ি-ছড়াগ্রন্থ ২০১৭ সালে প্রকাশিত হয়। ২০১৮ সালে প্রকাশিত হয় ‘প্রজ্ঞা-প্রসূন’ প্রবন্ধ সংকলন, ‘কল্পকুসুম’ ছোটগল্প সংকলন, ‘ঘুমের মধ্যে লীলা আসে’ উপন্যাস সহ বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়। এ বছর একশত কবিতার বই প্রকাশিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন ও সনাকের আয়োজনে কবিতা প্রহর অনুষ্ঠিত হয়। টিআইবির রাজন চন্দ্র দের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন সনাকের সাবেক সভাপতি কজী শাহাদাত, বর্তমান সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন, সহ-সভাপতি মো. আব্দুল মালেক, ডা. পীযূষ কান্তি বড়ুয়া, রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শামিম আহমেদ খান, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু, মাহবুবুর রহমান সেলিম, মো. ফরিদ হাসান, শিক্ষার্থী মেঘাশ্রী, মুক্তা পীযূষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অযাচক আশ্রম অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন বহ্মচারী, কৃষ্ণা সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
