বই মেলার ৩য় দিনে নৃত্যাঙ্গন ও তরুন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় ৮ দিনব্যাপী অমর একুশে বই মেলার তৃতীয় দিন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে নৃত্যাঙ্গনের নৃত্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমি মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত। এ সময় আরো উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, অধ্যক্ষ মোশারফ হোসেন, তপন সরকার, কৃষ্ণা সাহা, ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
নৃত্য পরিবেশন করে অহনা রায়, নিধা, মিতু, রাজনন্দিনী, নিটল, রিয়া, চৈতি, পারমিতা, প্রান্তিকা, সায়না, কৃষ্ণ, রাত্রি, তামান্না, অথৈ, লগ্ন, অঙ্কিতা, মেধা, অঙ্কন, অর্পন, শায়ন, হৃদয় ও তমা। রাত ৮টায় এ প্রজন্মের তরুণ শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।