মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণের উপাদী ডিঙ্গাভাঙ্গা গ্রামের মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলম খানের বাড়ি-ঘরের মালামাল ক্রোক করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাসের নেতৃত্বে মাদক ব্যবসায়ীর বাড়ি ঘরে থাকা মালামাল ক্রোক করেন।
এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন, স্থানীয় চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধানসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল জানান, ১১ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ আলম খান। সে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। আদালতের নির্দেশে তার বাড়ি-ঘরে থাকা মালামাল ক্রোক করা হয়েছে।
