ডিজিটাল কুইজ প্রতিযোগিতায় মতলব উত্তর ও দক্ষিণের ৬ জন বিজয়ী

মাহফুজ মল্লিক
চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলার ডিজিটাল কুইজ প্রতিযোগিতায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৬ জন বিজয়ী হয়েছেন।
মতলব উত্তর উপজেলায় ৩ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন কালিপুর স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী শিমলা আক্তার রিতু, দ্বিতীয় হয়েছেন ফরাজীকান্দি ইউনিয়নের বাসিন্দা মো. তোফায়েল আহমেদ এবং তৃতীয় হয়েছেন রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মিলারচর গ্রামের ফয়সাল আহমেদ।
মতলব দক্ষিণ উপজেলায় ৩ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, উদ্দমদী গ্রামের আশ্রাফুজ্জামান নাফি, দ্বিতীয় হয়েছেন কালিকাপুর গ্রামের বাসিন্দা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শরফুদ্দিন মৃধা এবং তৃতীয় হয়েছেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আল- আমিন।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসী অভিনন্দন জানিয়েছেন।

০২ জুলাই, ২০২০।