প্রেস বিজ্ঞপ্তি
প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমানের মৃত্যুতে চাঁদপুরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন। এছাড়া রুহের মাগফেরাত কামনায় তাঁর প্রতিষ্ঠিত ডব্লিউ রহমান জুট মিল জামে মসজিদে বাদ আসর কোরআন খতম ও বাদ এশা মমিনপাড়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
লতিফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, ডব্লিউ রহমান জুট মিলের ইনচার্জ মাহমুদ হাসান, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলার সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, পত্রিকা হকার্স সমিতির সভাপতি মো. হানিফ, প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি জান্নাতুল ফেরদৌস সুপ্তি, প্রথম আলো ও ডেইলি স্টার চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।
০১ জুলাই, ২০২০।
