তপন ব্রহ্মচারী চাঁদপুরে আগমনে জেলা পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ সভা


স্টাফ রিপোর্টার :
বিশ্ব অখ- সংঘ ও অযাচক আশ্রমসমূহের প্রধান দাদা মনির বাংলাদেশে শুভাগমন উপলক্ষে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহরে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ভক্তবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠন, বাংলাদেশে দাদা মনির ভ্রমণ বিষয়ক কমিটির নেতৃবৃন্দ ও বৃহত্তর জেলা চাঁদপুর সম্মিলিত অখ- সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে আয়োজিত যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন অযাচক আশ্রম চাঁদপুরের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী।
সভার শুরুতে দাদা মনির বাংলাদেশ সফরসহ স্বরূপানন্দ পরমহংদেবের পূণ্য জন্মস্থান চাঁদপুরে আগমনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশে দাদা মনির ভ্রমণ বিষয়ক কমিটির সম্পাদক তাপস কুমার সরকার।
এসময় যৌথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডা. বিশ্বনাথ পোদ্দার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সহ-সভাপতি বিবেক লাল মজুমদার, চাঁদপুর হরিসভা মন্দির কমপ্লেক্সের সহ-সভাপতি বিমল চৌধুরী, জেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি প্রশান্ত কুমার সেন, পাল পাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল পাল, পুরাণবাজার জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডা. সহদেব দেবনাথ, যুগ্ম-সম্পাদক প্রণব কুমার সাহা, মনোতোষ সাহা মনা, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গৌতম কুমার ঘোষ, সদস্য লিটন সাহা, মুন্না সাহা, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠনের সদস্য সুজিত কুমার দে, প্রবাল চৌধুরী, বৃহত্তর চাঁদপুর দাদা মনির ভ্রমণ বিষয়ক কমিটির যুগ্ম-সদস্য সচিব মানিক রায় প্রমুখ।
সভায় বক্তারা দাদা মনির বাংলাদেশের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে এই প্রথমবারের মত অযাচক আশ্রমসমূহসহ বিশ্ব অখ- সংঘ প্রধান দাদামনির চাঁদপুর আগমন নিঃসন্দেহে সনাতন ধর্মালম্বী সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটি আনন্দ সংবাদ। চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ায় অখন্ড মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জন্মগ্রহণ করে আমাদের চাঁদপুরবাসীকে ধন্য করেছেন। চাঁদপুরবাসী হিসেবে আমরা এজন্য নিজেদের ধন্য মনে করি। স্বামী স্বরূপানন্দের পূন্য জন্মস্থানে আন্তর্জাতিক মানের ধ্যান মন্দির নির্মাণ হবে। দেশ বিদেশের বহু দর্শনার্থী তা দর্শনে চাঁদপুর আসবেন। এই ধ্যান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে বিশ্ব অখন্ড সংঘ প্রধান ৫ দিনের সফরে চাঁদপুর আসছেন। আমরা এই মহান সাধককে চাঁদপুরে স্বাগত জানাবো। আমাদের কারো কারো মধ্যে মতের পার্থক্য থাকতে পারে। কিন্তু কোন ভাল কাজে মনের অমিল রাখা উচিত নয়।
বক্তরা আরো বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ জেলা উপজেলা কমিটি সকল সময়ই নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সমাজের সকল ধরনের ভালো কাজে সহযোগিতা করে আসছে। কখনও কোন বিরোধ বা অন্যায় কাজে সহায়তা করেনি। আগামীতেও করবে না। আমরা মনে করি দাদা মনি একজন পূজনীয় ব্যক্তি ও মানবতার সাধক। তার আগমনে চাঁদপুর সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হবে। তার আগমনে যেন কোন রুপ বিশৃঙ্খলা বা অনিয়ম পরিলক্ষিত না হয়। বিদেশী অতিথিগণ যাতে চাঁদপুর তথা সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সম্পর্কে বিরূপ ধারনা পোষন করতে না পারে সেই দিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, দাদা মনি আগামি ২৯ জানুয়ারি চাঁদপুর আসছেন। অযাচক আশ্রম প্রাঙ্গণে আন্তর্জাতিক ধ্যান মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, দীক্ষা দানসহ তিনি বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যায়। তার আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী অখন্ড সংগঠনের নেতৃবৃন্দসহ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ভক্তবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। তাদের প্রিয় দাদা মনির চাঁদপুরে আগমনকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্তবৃন্দের চাঁদপুরে আগমন হতে পারে বলে অযাচক আশ্রম চাঁদপুরের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী জানান।
এছাড়া আগামি ২৫ ও ২৬ ডিসেম্বর অযাচক আশ্রম চাঁদপুরে অনুষ্ঠিত হবে স্বরূপানন্দ পরম হংসদেবের জন্মোৎসব। উৎসবে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটবে। তাদের লক্ষ্য স্বামী স্বরূপানন্দের পূণ্য জন্মস্থান দর্শনে পূণ্যর্জন করা। অখ- মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ১২৯৩ বঙ্গাব্দের ১৪ পৌষ মঙ্গলবার প্রাতে চাঁদপুরের পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর তারই জন্মস্থান অযাচক আশ্রম চাঁদপুরে, চাঁদপুর অখন্ড মন্ডলী, চাঁদপুর সম্মিলিত অখ- সংগঠন, বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠনসহ দেশের হাজার হাজার স্বরুপানন্দের ভক্তবৃন্দ সহ অনুরাগীগণ তারই পূণ্য জন্মস্থানে জন্মোৎসব উদযাপন করে আসছে। প্রতি বছর জন্মোৎসবে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে চাঁদপুর অযাচক আশ্রম ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে উঠে।